বন্যার্তদের ২২ কোটি টাকার সহায়তায় দিবে সুইডেন

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

অতি সাম্প্রতিককালে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫.৮ মিলিয়ন মানুষের সহযোগিতা করবে সুইডেন। বন্যার্তদের মানবিক সহায়তার জন্য ২২.২ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা

2024-09-26T23:46:16+00:00
2024-09-26T23:46:16+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বন্যার্তদের ২২ কোটি টাকার সহায়তায় দিবে সুইডেন
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৬ পিএম 
বন্যার্তদের ২২ কোটি টাকার সহায়তায় দিবে সুইডেন
অতি সাম্প্রতিককালে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫.৮ মিলিয়ন মানুষের সহযোগিতা করবে সুইডেন। বন্যার্তদের মানবিক সহায়তার জন্য ২২.২ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সুইডেন। অনুদানের এই সহায়তা নরওয়ে শরণার্থী কাউন্সিল, ইসলামিক রিলিফ, ড্যানিস শরণার্থী কাউন্সিল এবং একশন এগেইনস্ট হাঙ্গার এই সকল বৈশ্বিক সংস্থার মাধ্যমে দিবে দেশটি। 

ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাস বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, মানবিক এই সহায়তার অংশ হিসেবে অন্যান্য বিষয়ের সঙ্গে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তাও দেওয়া হবে। সহায়তার অংশ হিসেবে প্রায় ৯৫ হাজার মানুষ খাদ্য ও আশ্রয়ের মত মৌলিক সেবা পাবে। ৫৮০০ জন বিদ্যালয়ের শিক্ষার্থী যেন পুনরায় শিক্ষা শুরু করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। নরওয়ে শরণার্থী কাউন্সিলের মাধ্যমে ৩০২৫টি পরিবারকে নগদ সহায়তা দেওয়া হবে। ১৫০০ পরিবারকে আশ্রয়ের জন্য উপকরন দেওয়া হবে। ফেনী, কুমিল্লা ও নোয়াখালির ২৯টি বিদ্যালয়ে সহায়তা দেওয়া হবে। ইসলামিক রিলিফ সংস্থার মাধ্যমে ফেনি ও নোয়াখালি জেলার ৬৫০০ পরিবারকে নগদ সহায়তা এবং নিরাপদ স্বাস্থ্যবিধির উপকরন দেওয়া হবে। ড্যানিস শরণার্থী কাউন্সিলের মাধ্যমে ৭৫০ পরিবারকে নগদ সহায়তা, ১২০০ পরিবারকে কৃষি সহায়তা দেওয়া হবে। একশন এগেইনস্ট হাঙ্গার সংস্থার মাধ্যমে ১০০০ পরিবারকে নগদ সহায়তা, ১২০ গর্ভবর্তী নারীকে নগদ সহায়তা, ১০০০ শিশুকে স্বাস্থ্যসেবা এবং ১৮০ শিশুকে পুষ্টিসেবা দেওয়া হবে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: