দেশে ফিরল ৮৫ বাংলাদেশি, মিয়ানমার গেল ১২৩ বিজিপি-সেনাসদস্য

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া বিজিপিসহ দেশটির নিরাপত্তাবাহিনীর ১২৩ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। তারা বিভিন্ন

2024-09-29T14:43:36+00:00
2024-09-29T14:43:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
দেশে ফিরল ৮৫ বাংলাদেশি, মিয়ানমার গেল ১২৩ বিজিপি-সেনাসদস্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৩ পিএম 
দেশে ফিরল ৮৫ বাংলাদেশি, মিয়ানমার গেল ১২৩ বিজিপি-সেনাসদস্য
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া বিজিপিসহ দেশটির নিরাপত্তাবাহিনীর ১২৩ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। তারা বিভিন্ন সময় টেকনাফ সীমান্ত দিয়ে আশ্রয়ের জন্য অনুপ্রবেশ করেছিলেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) পৌনে ১২টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিজিবি।

একই সময়ে মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করা ৮৫ বাংলাদেশি ফেরত আসে। এর মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, তিন জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন। তারা কক্সবাজার, রাঙামাটিসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। বন্দী বিনিময় চুক্তিতে এখন পর্যন্ত বাংলাদেশে ফেরত এসেছে ৩০৩ জন।

এদিকে চলমান সংঘাতে বাংলাদেশে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছিল ৮৭৫ জন বিজিপি সদস্য। সেখান থেকে গত ৩ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য মৃত্যুবরণ করেন। পরে দেশটির দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে রামু সীমা বিহারে মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়।

রোববার হস্তান্তরের সময় দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: