এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমানবাহিনী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এখন থেকে শুধু সেনাবাহিনী নয়, সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান বাহিনী) সব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

2024-09-30T23:25:33+00:00
2024-09-30T23:25:33+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমানবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৫ পিএম 
এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমানবাহিনী
এখন থেকে শুধু সেনাবাহিনী নয়, সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান বাহিনী) সব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের (প্রেষণ-২ শাখা) সিনিয়র সহকারী সচিব জেতি প্রু।

এর আগে, ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত এ ক্ষমতা কার্যকর থাকবে। সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার) কমিশনপ্রাপ্ত অফিসাররা এ ক্ষমতা পাবেন।

ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: