চুয়েটে চার গুণ বাড়ানো হলো স্নাতকোত্তরের ভর্তি ফি

সময়ের আলো অনলাইন

শিক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতকোত্তর শ্রেণির ভর্তি ফি এক লাফে প্রায় চার গুণ বাড়ানো হয়েছে। হঠাৎ করে ভর্তি

2024-10-03T00:30:22+00:00
2024-10-03T00:30:22+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
চুয়েটে চার গুণ বাড়ানো হলো স্নাতকোত্তরের ভর্তি ফি
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১২:৩০ এএম 
চুয়েটে চার গুণ বাড়ানো হলো স্নাতকোত্তরের ভর্তি ফি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতকোত্তর শ্রেণির ভর্তি ফি এক লাফে প্রায় চার গুণ বাড়ানো হয়েছে। হঠাৎ করে ভর্তি ফি বাড়ানোর কারণে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তখন ভর্তি ফি ছিল ২ হাজার ৭০০ টাকা। গত ২৫ সেপ্টেম্বর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৬০০ টাকা করে, যা আগের তুলনায় প্রায় চার গুণ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেককে স্নাতকোত্তরের ভর্তি ফি বাড়ানোর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শিক্ষার্থীরা জানান, হঠাৎ করে ভর্তি ফি চার গুণ বাড়ানোর কারণে দরিদ্র শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়বেন। ভর্তি ফি কমানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

পুরকৌশল বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি-ইচ্ছুক আরেক শিক্ষার্থী অরিত্র আরহান প্রথম আলোকে বলেন, ভর্তি ফি চার গুণ বাড়ানো হলেও চুয়েটে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কোনো আবাসিক হল নেই। অন্য সুযোগ-সুবিধাও অপর্যাপ্ত। ফলে লাইব্রেরি, ল্যাব, অ্যাথলেটিকস, ইউনিয়ন ফি-এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির গনমাধ্যমে বলেন, প্রশাসন ভর্তি ফি পুনরায় নির্ধারণের জন্য একটি কমিটি করে দিয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি পর্যালোচনা করে কমিটি প্রতিবেদন জমা দিলে এর আলোকে একাডেমিক কাউন্সিলের ১৫০তম সভায় নতুন ভর্তি ফি নির্ধারণ করা হয়।


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: