সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদকে দুপুরে আদালতে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শনিবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে।তাকেগ্রেফতারের খবর নিশ্চিত করেছেন

2024-10-06T11:51:35+00:00
2024-10-06T11:51:35+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদকে দুপুরে আদালতে তোলা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ১১:৫১ এএম 
সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদকে দুপুরে আদালতে তোলা হবে
শনিবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে।

তাকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে, ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি পরে জানা যাবে।

রোববার (৬ অক্টোবর) দুপুরেই তাকে আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আজাদ আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্যও ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। পরের বছর মুখ্য সচিব হন। এই দায়িত্ব দায়িত্ব পালন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: