সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ ।রোববার দিবাগত রাতে বনানী থেকে তাকে গ্রেফতার করেছে

2024-10-21T01:40:52+00:00
2024-10-21T01:40:52+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১:৪০ এএম 
সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার
সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইমরান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ ।

রোববার দিবাগত রাতে বনানী থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাত দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইমরান আহমদকে আজ রাতে বনানী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ইমরান ১৯৮৩ সালের তৃতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।  তিনি ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচন,   ১৯৯৬ সালের সেপ্টেম্বরের উপ-নির্বাচন, ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।


সময়ের আলো/আরএস/ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: