জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস ও প্রধান নির্বাহী স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সারজিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে নিয়োগ দেওয়া

2024-10-21T22:29:05+00:00
2024-10-21T22:29:05+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস ও প্রধান নির্বাহী স্নিগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১০:২৯ পিএম 
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস ও প্রধান নির্বাহী স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সারজিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বোর্ড সভায় এ নিয়োগ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সরকার কর্তৃক অনুমোদিত একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কল্যাণার্থে তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিগণের ঔষধপত্রসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান করা এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: