সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিল ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের অধিভক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।বুধবার

2024-10-23T18:33:45+00:00
2024-10-23T18:33:45+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিল ঢাবি শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৬:৩৩ পিএম 
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিল ঢাবি শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের অধিভক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।  

বুধবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টায় ‘৭ কলেজ অধিভুক্তি বাতিল চাই আন্দোলন’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপরাজেয় বাংলা থেকে কেন্দ্রীয় লাইব্রেরি, সামাজিক বিজ্ঞান ভবন, সূর্য সেন হল হয়ে প্রশাসনিক ভবনে আসে। প্রশাসনিক ভবনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপি দেয় তারা।

স্মারকলিপিতে বলা হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের শিক্ষার্থীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে, সাত কলেজ সেখানে আরো বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সাত কলেজ আমাদের সাথে যুক্ত হওয়ার পর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে এর বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষা শিক্ষক অনুপাত, শিক্ষকদের গবেষণা এবং সাইটেশন সহ বহু দিক দিয়ে শুধু মাত্র সাত কলেজ আমাদের যুক্ত থাকার কারণে আামাদের র‍্যাংকিং অনেক নিচে নেমে যাচ্ছে। আমরা এই বোঝা থেকে চূড়ান্ত মুক্তি চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অস্তিত্বের প্রশ্নে আমরা সর্বোচ্চ দ্রুত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের অধিভুক্তি স্বায়ীভাবে বাতিল চাই।

শিক্ষার্থীরা জানায়, আমরা বিক্ষোভ সমাবেশ শেষে ভিসির কাছে স্মারকলিপি জমা দিয়েছি এবং ৭২ ঘণ্টার একটা সময়সীমা নির্ধারন করা হয়েছে। কর্মসূচি চালিয়ে যাওয়ার মাধ্যমে ভালো কিছু পেতে পারি ইনশাল্লাহ। উপাচার্য স্যার রাতে ইউজিসির চেয়ারম্যান, সচিব সহ অন্যান্যদের সাথে বসে আমাদের আপডেট জানাবেন। যতক্ষণ অধিভুক্তি বাতিল হচ্ছে না, আমরা ঘরে ফিরে যাচ্ছি না।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: