সিকৃবির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা, ক্লাস-পরীক্ষা বর্জন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শিক্ষা

প্রক্টর-রেজিস্টারের পদত্যাগসহ সাত দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে

2024-10-27T17:20:07+00:00
2024-10-27T17:26:57+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
সিকৃবির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা, ক্লাস-পরীক্ষা বর্জন
প্রক্টর-রেজিস্টারের পদত্যাগসহ সাত দাবি
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৫:২০ পিএম  আপডেট: ২৭.১০.২০২৪ ৫:২৬ পিএম
সিকৃবির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা, ক্লাস-পরীক্ষা বর্জন
প্রক্টর-রেজিস্টারের পদত্যাগসহ সাত দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিক্ষকদের পক্ষ থেকে কয়েকবার তাদের সাথে আলোচনার চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি। 

শিক্ষার্থীদের অভিযোগ, ২৪ অক্টোবর একটি ছাত্র সংগঠন ও বহিরাগতদের সাথে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। পাশাপাশি পরে বিভিন্ন গণমাধ্যমে শিক্ষার্থীদের রাষ্ট্রদ্রোহী হিসেবে দাবি করা হয়েছে- যা অপমানজনক। তাই তারা প্রক্টর, রেজিস্টার, গণসংযোগ কর্মকর্তাসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলিমুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা চলছে। শুক্রবার রাতের ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। আজকের ঘটনায়ও তদন্ত কমিটি হবে, কারণ অনুসন্ধান করে রিপোর্ট দেবে কমিটি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান সুলতান আহমদ বলেন, শিক্ষার্থীদের রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে দেওয়া বিবৃতি ভুল করে দেওয়া হয়েছে এবং এ নিয়েও তদন্ত চলছে।

এর আগে গত বৃহস্পতিবার নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কিছু বহিরাগত এতে যোগ দেয় বলে অভিযোগ আছে। এতে মোট ১০ জন আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

অন্যদিকে ব্যানার ছিঁড়ে ফেলা ও গত ২৪ অক্টোবর রাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড আখ্যা’ এবং সাধারণ শিক্ষার্থীদের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার ট্যাগ দিয়ে বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে  শিক্ষার্থীরা আজ (রোববার) থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। সকাল ৯ টা থেকে সাধারণ শিক্ষার্থীরা ফ্যাকাল্টি ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।

রেজিস্ট্রার ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ ও সাধারণ শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া না মেনে নেওয়া পর্যন্ত সকল সাধারণ সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: