দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সময়ের আলোকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ

2024-10-29T14:59:34+00:00
2024-10-29T16:03:38+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ২:৫৯ পিএম  আপডেট: ২৯.১০.২০২৪ ৪:০৩ পিএম
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেছেন।  মঙ্গলবার (২৯ অক্টোবর)  সময়ের আলোকে পদত্যাগের  বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ নিজেই। 

এছাড়া কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হকও পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

পদত্যাগ করার আগে মঙ্গলবার সকালে অফিস করে তারা তাদের দাফতরিক কাজ করেন। বিকেলে তাদের দুদক সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তবে দুপুর ১টার দিকে সংস্কার কমিশন বৈঠক স্থগিত করার খবর আসে।

মূলত, এর পরই পদত্যাগ করার বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন বলে দুদকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তারা বলেন, চেয়ারম্যান ও দুই কমিশনার তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে অনেকটা নীরবে দুদক কার্যালয় ত্যাগ করেন। এ সময়ে সচিব খোরশেদা ইয়াসমিন তাদের এগিয়ে দেন। বিকেল সাড়ে তিনটায় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আসার কথা ছিল দুদক সংস্কার কমিশনের।

২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: