বশেমুরবিপ্রবি'র নবনিযুক্ত উপাচার্যের যোগদান

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর উপাচার্য পদে যোগদান

2024-10-30T18:53:48+00:00
2024-10-30T18:53:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
বশেমুরবিপ্রবি'র নবনিযুক্ত উপাচার্যের যোগদান
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৬:৫৩ পিএম 
বশেমুরবিপ্রবি'র নবনিযুক্ত উপাচার্যের যোগদান
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর উপাচার্য পদে যোগদান করেছেন আজ। পরে উপাচার্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১টায় বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি এস এম মানিকের নেতৃত্বে সংগঠনটির অন্যান্য সদস্যরা গতানুগতিক ফুলের শুভেচ্ছা না দিয়ে বই দ্বারা উপাচার্যকে শুভেচ্ছা জানান।

এ সময় উপাচার্যের বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবনা জানতে চাইলে তিনি বলেন, “আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আশা করি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাই যার যার জায়গা থেকে আমাকে সহযোগিতা করবেন। এখানে অনেক সমস্যা থাকলেও সবগুলো একবারে সমাধান করা সম্ভব নয়। আমরা ধীরে ধীরে সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে এবং সেইসাথে শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক শিক্ষার্থীর মতো গড়ে তোলার চেষ্টা থাকবে।”

সময়ের আলো/জিকে



Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: