সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময়ের মধ্যে অধিভুক্তি

2024-11-01T18:26:25+00:00
2024-11-01T18:26:25+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৬:২৬ পিএম 
সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম
আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময়ের মধ্যে অধিভুক্তি বাতিল না করলে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝোলানোর হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এক বিক্ষোভ সমাবেশ এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। 

এসময় ‘অধিভুক্তির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘অধিভুক্তি বাতিল করো, ঢাবিকে মুক্ত করো’সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সালে আমরা প্রথম সাত কলেজ অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু শেখ হাসিনা সরকার ও তৎকালীন ভিসি অধ্যাপক আখতারুজ্জামান আমাদের এ দাবি মেনে নেননি। এখন সাত কলেজের শিক্ষার্থীরাও আলাদা হতে চায়। তাহলে আবার কেনো তাদের অধিভুক্তই রাখা হচ্ছে- এমন প্রশ্ন রাখেন তারা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিকুর ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন থেকে সাত কলেজকে আলাদা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তাদের টনক নড়ছে না। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, সাত কলেজকে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই রাখা হবে। আবার তাদের জন্য নাকি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে আলাদা প্রশাসনিক ভবন করা হবে। আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি একটি ইটও গাঁথা হয় সেটা হবে মেয়েদের হলের জন্য অন্য কারো জন্য না।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: