দুবাইয়ে নতুন কনসাল জেনারেলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

প্রবাস

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নব নিযুক্ত কনসাল জেনারেল মিয়া মো. রাশেদুজ্জামানের সঙ্গে মতবিনিময় সভা করেছে দেশটিতে কর্মরত গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার (৩১

2024-11-02T02:52:30+00:00
2024-11-02T02:52:30+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
প্রবাস
দুবাইয়ে নতুন কনসাল জেনারেলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২:৫২ এএম 
দুবাইয়ে নতুন কনসাল জেনারেলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নব নিযুক্ত কনসাল জেনারেল মিয়া মো. রাশেদুজ্জামানের সঙ্গে মতবিনিময় সভা করেছে দেশটিতে কর্মরত গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের শিবলী আল সাদিক, এখন টেলিভিশনের কামরুজ্জামান জনি, নাগরিক  টেলিভিশনের জাশেদুল আলম, ডেইলি মেসেঞ্জারের আশরাফুল আলম সহ বিভিন্ন টেলিভিশন, দৈনিক, অনলাইন পত্রিকার প্রতিনিধিবৃন্দ।

সভায় প্রবাসীদের নানা সমস্যার কথা কনসাল জেনারেলের সামনে তুলে ধরেন সাংবাদিকরা। সেই সঙ্গে এর সমাধানে কার্য্যকর উদ্যোগ গ্রহণের আহবানও জানান।

এ সময় কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান জানান, ৩০ অক্টোবর পর্যন্ত পাসপোর্ট ও ট্রাভেল পারমিন আওতায় সেবা নিয়েছেন ৫৭ হাজার ২০ জন অভিবাসি, ৬৮ হাজার ৭৯৮ জন প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নিতে পাসপোর্ট গ্রহণ করেছেন। অপরদিকে ট্রাভেল পারমিট নিয়ে দেশে গমন করেছেন ৪ হাজার ৪২৮ জন অবৈধ অভিবাসী।

বাংলাদেশ মিশনে সেবা কার্যক্রম আরো সুন্দর ও সৃজনশীল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।


সময়ের আলো/আরএস/



Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: