নিজামের প্রাণ গেল ইসরায়েলের বিমান হামলায়

সময়ের আলো অনলাইন

প্রবাস

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে কর্মস্থলে যাওয়ার সময়

2024-11-03T14:03:59+00:00
2024-11-03T14:03:59+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
প্রবাস
নিজামের প্রাণ গেল ইসরায়েলের বিমান হামলায়
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ২:০৩ পিএম 
নিজামের প্রাণ গেল ইসরায়েলের বিমান হামলায়
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে কর্মস্থলে যাওয়ার সময় একটি কফি শপে অবস্থানকালে বিমান হামলায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েল কয়েক দফায় বিমান হামলা চালায়। এতে অনেকেই হতাহত হন। সেসময় প্রাণ হারান নিজাম। নিহত মোহাম্মদ নিজামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ আবদুল কুদ্দুস।

লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, নিজামের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে। নিজাম ১২ বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন। তার মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

বৈরুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় সময় বিকালে তিনি একটি কফিশপে অপেক্ষা করছিলেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: