গণহত্যা করে পালিয়ে গিয়ে নিরীহ কর্মীদের উসকে দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

একটি পরিবার ও তাদের সাঙ্গোপাঙ্গরা গণহত্যা করে পালিয়ে গিয়ে এখন আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক

2024-11-11T03:22:59+00:00
2024-11-11T03:22:59+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
গণহত্যা করে পালিয়ে গিয়ে নিরীহ কর্মীদের উসকে দিচ্ছে
সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৩:২২ এএম 
গণহত্যা করে পালিয়ে গিয়ে নিরীহ কর্মীদের উসকে দিচ্ছে
একটি পরিবার ও তাদের সাঙ্গোপাঙ্গরা গণহত্যা করে পালিয়ে গিয়ে এখন আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সোহেল তাজ লেখেন, একটি পরিবার ও তাদের সাঙ্গোপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করেছে। গণতন্ত্রকে হত্যা করে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। শত শত মানুষকে অন্ধ করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে, আওয়ামী লীগ সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উসকে দিচ্ছে, যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে।

তিনি আরও লেখেন, তারা বিদেশে বসে পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছে। বিশেষ দ্রষ্টব্য : নীতি-আদর্শবিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই-আমি আপনাদের চিনি। আওয়ামী লীগের ব্রেন ওয়াশড নষ্ট-পচা নীতি-আদর্শবিচ্যুত লুটেরা, খুনি, হত্যা-গুম ও নির্যাতনকারীদের সমর্থক সবাইকে বলব, অনতিবিলম্বে আমার এ ফেসবুক পেইজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি-আত্মসমালোচনা করে অনুশোচনা করতে।

অন্যদিকে শহিদ নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে শহিদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ- মিছিলের ডাক দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। দলটি ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর উত্তেজনা সৃষ্টি হয়। এ কর্মসূচি ঘিরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজন বেধড়ক পিটুনির শিকার হন। অনেকে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকও হয়েছেন।

সময়ের আলো/আরএস/



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: