বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, প্রভাব পড়বে না বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটির গন্তব্য ভারতের তামিলনাডু/শ্রীলংকা

2024-11-12T18:41:37+00:00
2024-11-12T18:41:37+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, প্রভাব পড়বে না বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:৪১ পিএম 
বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, প্রভাব পড়বে না বাংলাদেশে
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটির গন্তব্য ভারতের তামিলনাডু/শ্রীলংকা উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাব বাংলাদেশে পড়বে না বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১২ নভেম্বর) আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, লঘুচাপটি সকালে তৈরি হয়েছে। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপে পরিণত হতে পারে। ভারতের তামিলনাড়ুর দিকে চলে যাবে এটি।

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে।

অক্টোবর মাসেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম দেওয়া হয় ‘দানা’।

প্রবল ঘূর্ণিঝড় দানার ধাক্কা বাংলাদেশে না লাগলেও ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানার পর সেটি বেশ ক্ষয়ক্ষতির কারণ ঘটায়।

মঙ্গলবার আবহাওয়ার নিয়মিত বুলেটিনে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী দিন অর্থ্যাৎ বৃহস্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: