রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে ৩ শিক্ষার্থীর অনশন

রাবি সংবাদদাতা

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছেন তিনজন শিক্ষার্থী। পাশাপাশি এক ফেসবুক পোস্টে দাবির প্রতি

2024-11-14T22:36:52+00:00
2024-11-14T22:36:52+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে ৩ শিক্ষার্থীর অনশন
রাবি সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১০:৩৬ পিএম 
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে ৩ শিক্ষার্থীর অনশন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছেন তিনজন শিক্ষার্থী। পাশাপাশি এক ফেসবুক পোস্টে দাবির প্রতি সংহতি প্রকাশ করে ৪৮ ঘণ্টার মধ্যে পোষ্য কোটা বাতিল করার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবির অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্বার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন তারা।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন- পপুলেশন সায়েন্সেস এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের মেহেদী মারুফ, ফোকলোর বিভাগের আল শাহরিয়ার, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মেহেদী হাসান মাসুম।

অনশনরত শিক্ষার্থী মেহেদী হাসান মাসুম জানান, পোষ্য কোটায় চান্স পাওয়া শিক্ষার্থীদের অনেকেই প্রথম বর্ষেই চিহ্নিত হয়ে যায় যে, সে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। কেননা আমরা জানি যে, বিশ্ববিদ্যালয়ের ১২০০ শিক্ষকের অন্তত ৮০০ শিক্ষকই পরস্পরের আত্মীয়। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দেখা হলে বিষয়টি স্বচ্ছ হবে বলে আমি মনে করি।

অন্যদিকে সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১% কমিয়ে ৩% পোষ্য কোটা রাখা হয়েছে। পোষ্য কোটা বাতিল করতে হবে। আগামীকাল (শুক্রবার) এবং পরের দিন (শনিবার) ছুটি। কিন্তু প্রশাসনকে সিদ্ধান্ত গ্রহণের সময় দিলাম, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। দাবি মানা না হলে আমরণ অনশনে বসার ঘোষণা দেন তিনি।’

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, প্রায় ৫০ বছর ধরে এই কোটা চলছে। আমরাই এবার কোটা সংস্কারে কমিটি করে পর্যালোচনা করেছি এবং ৪ শতাংশ হতে ৩ শতাংশ করেছি। বিষয়টি নিয়ে উপ-কমিটির সভায় বেশ আলোচনা হয়েছে। অধিকাংশের মত কোটা রাখার পক্ষে থাকায় সেটা বাতিল করা সম্ভব হয়নি। তবে ক্রমাগত বিষয়টি সমাধানের চেষ্টা করব।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: