ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার নিলেন শেখ মো. সাজ্জাত আলী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশের ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্বভার নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের

2024-11-21T15:19:26+00:00
2024-11-21T15:19:26+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার নিলেন শেখ মো. সাজ্জাত আলী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৩:১৯ পিএম 
ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার নিলেন শেখ মো. সাজ্জাত আলী
ঢাকা মহানগর পুলিশের ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্বভার নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের বিদায়ী কমিশনার মো. মাইনুল হাসান এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এর আগে নবনিযুক্ত পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ডিএমপি সদর দপ্তরের পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বিদায়ী কমিশনার মো. মাইনুল হাসান। এ সময় ঢাকা মহানগর পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবনিযুক্ত পুলিশ কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া শেষে নবনিযুক্ত পুলিশ কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মোঃ মাইনুল হাসানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শেখ মো. সাজ্জাত আলী ১৯৮৬ সালে ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন আরম্ভ করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন। উপ-পুলিশ কমিশনার হিসেবে তিনি ডিএমপি, পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন করেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি পদে পদোন্নতি লাভ করে তিনি হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০১৬ সালে ৩ নভেম্বর তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমান সরকার কর্তৃক গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। 

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন এবং দেশে-বিদেশে পেশাগত নানা প্রশিক্ষণ গ্রহণ করেন।

সৎ, দক্ষ, মেধাবী ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনীতে সুনাম অর্জনকারী শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি ১৯৬১ সালের ২৫ মার্চ ঢাকা জেলায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম শেখ ওয়েজেদ আলী এবং মাতার নাম মিসেস নুরজাহান বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।


সময়ের আলো/এএ/
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: