আইইউবিএটিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য নবান্ন উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।বুধবার (২০ নভেম্বর) আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ

2024-11-21T23:14:26+00:00
2024-11-21T23:14:26+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
আইইউবিএটিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য নবান্ন উৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১১:১৪ পিএম 
আইইউবিএটিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য নবান্ন উৎসব পালিত
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।  

বুধবার (২০ নভেম্বর) আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস-এর উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপিত হয়। এ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিরা ঐতিহ্যবাহী পিঠা-পুলির স্টল এবং সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, বায়ার ক্রপসাইন্সের ব্যবস্থাপনা পরিচালক জাহীদুল ইসলাম এবং এ আর মালিক সীডের ব্যবস্থাপনা পরিচালক আতাউস স্বপন মালিক।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া এবং কো-অর্ডিনেটর ড. মো. রেজাউল করিম অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে আইইউবিএটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবান্ন উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা সবার মন জয় করে। দিনব্যাপী এই আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টি করে এবং তাদের মাঝে দেশীয় ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: