বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় শনিবার একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।শুক্রবার (২২ নভেম্বর) আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন,

2024-11-22T21:51:36+00:00
2024-11-22T21:51:36+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৯:৫১ পিএম 
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় শনিবার একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২২ নভেম্বর) আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস থাকলেও তেমন কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। লঘুচাপটি উত্তর ভারতের দিকে চলে যাবে। এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে।

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে। আজ শনিবার লঘুচাপটি তৈরি হলে চলতি মাসে এ নিয়ে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হবে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপামত্রা সামান্য কমতে পারে আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।

মনোয়ার হোসেন বলেন, উত্তরাঞ্চলে এরই মধ্যে তাপমাত্রা অনেকটা কমে এসেছে। ঢাকায় ২৪/২৫ তারিখের দিকে কমে আসবে। আর দক্ষিণ-পুর্বাঞ্চলের তাপমাত্রা কমতে আরও কিছুটা সময় লাগবে।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৪ দমশিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়। আর দেশের সর্বোচ্চ ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজার ও কক্সবাজারের কতুবদিয়ায়।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: