কুয়াকাটা সমুদ্র সৈকতে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবেশ অধিদফতরের উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে ৬ কিলোমিটার এলাকা থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য

2024-11-23T17:24:50+00:00
2024-11-23T17:24:50+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
কুয়াকাটা সমুদ্র সৈকতে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৫:২৪ পিএম 
কুয়াকাটা সমুদ্র সৈকতে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ
পরিবেশ অধিদফতরের উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে ৬ কিলোমিটার এলাকা থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। বর্জ্যের মধ্যে ছিল ফুড র‌্যাপার, পলিথিন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, বোতল, সিগারেট প্যাকেট, মাছ ধরার জাল, প্রসাধনী সামগ্রী এবং ই-বর্জ্য। 

অভিযানের সময় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয় বলে  শনিবার (২৩ নভেম্বর)  মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার পর সেন্টমার্টিন, কক্সবাজার ও কুয়াকাটা পরিচ্ছন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। পরিচ্ছন্নতা অভিযানে পরিবেশ মন্ত্রণালয়ের আশিকুর রহমান সমী, পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের মোহাম্মদ আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিইজিআইএস-এর ৩০ জন অংশগ্রহণ করেন। 

পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন, পর্যটকদের অসচেতনতার কারণে সৈকতগুলো দূষিত হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি সৈকতসহ সব পর্যটন স্পট পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: