কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে রিফাত-জাভেদ

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে

2024-11-27T19:58:39+00:00
2024-11-27T19:58:39+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে রিফাত-জাভেদ
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭:৫৮ পিএম 
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে রিফাত-জাভেদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আছেন চ্যানেল-২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমতিয়াজ হাসান রিফাত ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাভেদ রায়হান। 

বুধবার (২৭ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের, উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নাহিদ ইকবাল, সদ্য সাবেক সভাপতি ইকবাল হাসান এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়। 

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন রাইজিং বিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন দৈনিক আমাদের সময়ের অনন মজুমদার, অর্থ সম্পাদক হিসেবে আছেন দৈনিক সকালের সময়ের তামিম মিয়া, দপ্তর সম্পাদক হিসেবে আছেন আজকের পত্রিকার আতিকুর রহমান তনয়, তথ্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে আছেন দৈনিক স্বদেশ বিচিত্রার ফাতেমা রহিম রিন্স। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন দৈনিক বর্তমানের মারিয়াম আক্তার শিল্পী ও বার্তা বাজারের আব্দুল্লাহ। 

এর আগে নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এই কমিটি ঘোষণা করেন।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: