যবিপ্রবির রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হলেন তিনজন

যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরকারসহ আরও দুই জন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ

2024-11-29T10:49:45+00:00
2024-11-29T10:56:06+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
যবিপ্রবির রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হলেন তিনজন
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১০:৪৯ এএম  আপডেট: ২৯.১১.২০২৪ ১০:৫৬ এএম
যবিপ্রবির রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হলেন তিনজন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরকারসহ আরও দুই জন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বাকি দুইজন সদস্য হলেন- যশোর সরকারি সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপিকা নার্গিস বেগম এবং আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক জামালুন্নেছা পিএইচডি। আগামী তিন বছরের জন্য এই তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১৮ (১) (ছ) এবং ১৮ (৩) ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে উক্ত বিশিষ্ট শিক্ষাবিদগণকে সদস্য হিসেবে ৩ (তিন) বছরের জন্য নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: