বয়স ধরে রাখার ৭ উপায়

জীবন যখন যেমন ডেস্ক

জীবন যখন যেমন

মুখের ত্বকে বয়সের ছাপ ভেসে ওঠে। ত্বকে ভাঁজ পড়তে থাকে। আপনি রাখতে পারেন ত্বক সুন্দর সতেজ, যেখানে থাকবে না বয়সের

2024-12-02T07:38:01+00:00
2024-12-02T07:38:01+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জীবন যখন যেমন
বয়স ধরে রাখার ৭ উপায়
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৮ এএম   (ভিজিট : ১৮৬৭)
বয়স ধরে রাখার ৭ উপায়
মুখের ত্বকে বয়সের ছাপ ভেসে ওঠে। ত্বকে ভাঁজ পড়তে থাকে। আপনি রাখতে পারেন ত্বক সুন্দর সতেজ, যেখানে থাকবে না বয়সের ছাপ। এ জন্য সাতটি নিয়ম মেনে চলতে হবে। চলুন জেনে নিই।
১. সূর্যের আলো ত্বকের ক্ষতি করে। তাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সূর্যের আলো পরিহার করুন। 

২. ধূমপান ছেড়ে দিন। ধূমপানের ফলে ত্বকের মসৃণতা কমতে থাকে এবং ত্বক বুড়িয়ে যায়।

৩. ত্বকের পরিচর্যায় বা গোসলের সময় অতিমাত্রায় গরম পানি পরিহার করুন। অধিক ক্ষারযুক্ত সাবান পরিহার করুন। প্রতিদিন একটি ভালো ক্লিনজার ব্যবহার করুন এবং প্রতিদিন ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৪. স্বাস্থ্যসম্মত আহার করুন এবং খাদ্য তালিকায় শাকসবজি, ফল রাখুন-প্রচুর পানি পান করুন। মাছ খান। রেড মিট পরিহার করুন, ভাত কম খান।

৫. সর্বোপরি মানসিক চাপ কমিয়ে আনুন। মানসিক চাপ থেকে ত্বকে ভাঁজ পড়ে এবং ত্বক বুড়িয়ে যেতে পারে। সর্বদা হাসিখুশি থাকতে চেষ্টা করুন।

৬. হঠাৎ রেগে গিয়ে কপাল কুঁচকাবেন না। প্রতিদিন কপাল কুঁচকাতে থাকলে কম বয়সে ত্বকে ভাঁজ পড়তে শুরু করে।

৭. প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন। অন্তত সপ্তাহে পাঁচ দিন। উপরের এ সাতটি নিয়ম মেনে চললে অবশ্যই আপনার ত্বক সুন্দর, সজীব ও আকর্ষণীয় থাকতে সহায়ক হবে।

সময়ের আলো/আরএস/


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: