নাস্তার টেবিলে ফুলকপির পায়েস

জীবন যখন যেমন ডেস্ক

জীবন যখন যেমন

শীতের মৌসুম মানেই বিভিন্ন ধরনের সবজির সমাহার। সেসব সবজি দিয়ে তৈরি করা হয় নানা ধরনের পদ। তার বেশিরভাগই ভাত কিংবা

2024-12-06T07:53:00+00:00
2024-12-06T07:53:00+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জীবন যখন যেমন
নাস্তার টেবিলে ফুলকপির পায়েস
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৩ এএম 
নাস্তার টেবিলে ফুলকপির পায়েস
শীতের মৌসুম মানেই বিভিন্ন ধরনের সবজির সমাহার। সেসব সবজি দিয়ে তৈরি করা হয় নানা ধরনের পদ। তার বেশিরভাগই ভাত কিংবা রুটির সঙ্গে খাওয়ার জন্য। সেগুলো সাধারণত ঝাল স্বাদের হয়। পাকোড়া, কোরমাসহ নানা ধরনের ঝাল খাবার তৈরি হয় ফুলকপি দিয়ে। তবে শীতের এই সবজি দিয়ে মিষ্টি খাবারও তৈরি করা যায়। আপনি চাইলে খুব সহজেই ফুলকপি দিয়ে পায়েস রান্না করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু ফুলকপির পায়েস রান্নার রেসিপি।

তৈরি করতে যা লাগবে
বড় ফুলকপি-১টি, দুধ-২ লিটার, আধাভাঙা পোলাওয়ের চাল-আধা কাপ, কনডেন্সড মিল্ক-১ টিন, নতুন খেজুরের গুড়-১ কাপ, এলাচ গুঁড়া-১ চা চামচ, দারুচিনি গুঁড়া-আধা চা চামচ, পেস্তা ও আমন্ড বাদাম কুচি-৪ টেবিল চামচ, কিশমিশ-২ টেবিল চামচ, মাওয়া গুঁড়া-১ কাপ।

যেভাবে তৈরি করবেন
চাল এক লিটার দুধ দিয়ে সেদ্ধ করতে হবে। ফুলকপি ছোট করে কেটে আধা লিটার দুধ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। চালের সঙ্গে মিশিয়ে গুড়, বাকি আধা লিটার দুধ, দারুচিনি, এলাচ গুঁড়া দিয়ে রান্না করতে হবে। ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক, হাতে বানানো অর্ধেকটা মাওয়া, কিশমিশ, পেস্তা, আমন্ড কুচি দিতে হবে। ফুলে উঠলে চুলা বন্ধ করে দিতে হবে। পরিবেশন পাত্রে ঢেলে মাওয়া গুঁড়া, পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে ঠান্ডা হলে পরিবেশন করুন। অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন ফুলকপির পায়েস।

সময়ের আলো/আরএস/


Loading...
Loading...
জীবন যখন যেমন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: