ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন

সময়ের আলো অনলাইন

আন্তর্জাতিক

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে বিক্ষোভ ও হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।সোমবার (২

2024-12-03T12:04:51+00:00
2024-12-03T12:04:51+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১২:০৪ পিএম 
ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে বিক্ষোভ ও হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) রাত থেকে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ।

ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ সূত্রে জানা গেছে, ভারতীয় দূতাবাসকেন্দ্রিক স্বাভাবিকের তুলনায় সোমবার রাত থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সামনে ও এর আশপাশ এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া আরও জানা যায়, এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুলশান ও প্রগতি সরণি এলাকা থেকে ভারতীয় দূতাবাসমুখী রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। যদিও ওই তল্লাশি চৌকি স্বাভাবিক সময়েও থাকে।

তবে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, দূতাবাস এলাকাতে বিশেষ কোনো নিরাপত্তাশঙ্কা নেই বা কোনো কিছুর আশঙ্কাও করা হচ্ছে না। তবে আগরতলায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: