কুবিতে সকল সাংগঠনিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আজ থেকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল

2024-12-06T13:11:12+00:00
2024-12-06T13:11:12+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
কুবিতে সকল সাংগঠনিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা
কুবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১:১১ পিএম 
কুবিতে সকল সাংগঠনিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আজ থেকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত মতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অনিবার্য কারণবশত আজ (শুক্রবার) দুপুর ১২.০০ টা থেকে আগামী ০৮ ডিসেম্বর (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত, সব সাংগঠনিক কার্যক্রম/অনুষ্ঠান বন্ধ থাকবে। এই সময়ে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের জড়ো করে কোনো অনুষ্ঠান না করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হলো।’

প্রক্টর আরও বলেন, ‘আমরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রক্টরিয়াল বডির জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত।’

আজকে বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম হবার কথা ছিল, সে বিষয় কী সিদ্ধান্ত এমন প্রশ্নে তিনি বলেন, ‘যারা প্রোগ্রামের আবেদন করেছিলো তাদের জানিয়ে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার বিষয়ে। আজকের প্রোগ্রামও স্থগিত থাকবে।’

প্রোগ্রামের বিষয়ে আয়োজকদের মধ্যে অন্যতম একজন বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ইভা বলেন, ‘আমাদেরকে প্রক্টর স্যার জানিয়েছে নিষেধাজ্ঞার বিষয়। আমরা এখনো প্রোগ্রাম বন্ধের কোনো সরাসরি সিদ্ধান্ত নেইনি। আমরা প্রক্টর স্যারের সাথে কথা বলতে যাচ্ছি।’

প্রসঙ্গত, আজ (শুক্রবার) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: