বিজয় দিবস উপলক্ষে ১৬ কয়েদির সাজা মওকুফ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিজয় দিবস উপলক্ষে সাজাপ্রাপ্ত ১৬ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য

2024-12-06T15:46:59+00:00
2024-12-06T15:46:59+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
বিজয় দিবস উপলক্ষে ১৬ কয়েদির সাজা মওকুফ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৬ পিএম 
বিজয় দিবস উপলক্ষে ১৬ কয়েদির সাজা মওকুফ
বিজয় দিবস উপলক্ষে সাজাপ্রাপ্ত ১৬ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কারা অধিদপ্তর।

কারা অধিদপ্তর জানিয়েছে, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে অর্ধেকের বেশি সময় কারাভোগকৃত এসব কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এই বন্দীদের কারাগার থেকে মুক্তি দিতে আদেশ দেওয়া হয়েছে।

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, দণ্ড মওকুফ হওয়া কয়েদিরা কেউ গুরুতর অপরাধের মামলার আসামি ছিলেন না। কারাগারে তাদের কর্মকাণ্ড ও আচরণ ভালো ছিল। প্রত্যেক বছরে বিজয় দিবস উপলক্ষে কারাগারে থাকা অবস্থায় কারাগারের শৃঙ্খলা মেনে চলা, ভালো কর্মকাণ্ড ও বেশির ভাগ সাজা ভোগ করা কয়েদিদের ছেড়ে দিতে কমিটি গঠন করা হয়। এবার ওই কমিটির সুপারিশের ভিত্তিতে ১৬ কয়েদিকে ছেড়ে দেওয়া সিদ্ধান্ত হয়েছে।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: