জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ২০২৫ সালের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১০ ডিসেম্বর বিকেলে মানবাধিকার

2024-12-10T18:29:52+00:00
2024-12-10T18:29:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬:২৯ পিএম 
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ২০২৫ সালের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১০ ডিসেম্বর বিকেলে মানবাধিকার পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেনেভা থেকে বাংলাদেশের স্থায়ী মিশন জানিয়েছে, মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মানবাধিকার পরিষদের ব্যুরোতে থাকবেন। উল্লেখ্য, জাতিসংঘ মানবাধিকার পরিষদের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ হিসেবে এই ব্যুরো জাতিসংঘের ৫টি আঞ্চলিক গ্রুপের প্রতিটির প্রতিনিধিত্বকারী ১ জন প্রেসিডেন্ট এবং ৪ জন ভাইস-প্রেসিডেন্ট নিয়ে গঠিত।

গত অক্টোবর ২০২৪ থেকে শুরু হয় এই নির্বাচনের প্রক্রিয়া, যখন বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডেন্ট এর জন্য প্রার্থিতা দাখিল করে। এশিয়া-প্যাসিফিক গ্রুপ সর্বসম্মতিক্রমে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করে এবং এই প্রার্থিতা কাউন্সিলের অন্য সকল সদস্যের বিবেচনার জন্য পেশ করে। অবশেষে, গতকাল সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের মাধ্যমে এই প্রক্রিয়ার সফল সমাপ্তি হল।

উল্লেখ্য, ২০০৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত হওয়ার পর জাতিসংঘের মর্যাদাপূর্ণ এই মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম বাংলাদেশ দায়িত্ব পালন করতে যাচ্ছে। পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের সর্বসম্মতিক্রমে এ নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতিস্বরূপ।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: