দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে: খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে খাদ্য উপদেষ্টার অফিস কক্ষে

2024-12-10T22:02:30+00:00
2024-12-10T22:02:30+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে: খাদ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১০:০২ পিএম 
দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে: খাদ্য উপদেষ্টা
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে খাদ্য উপদেষ্টার অফিস কক্ষে তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি মি. ইচিগুচি তোমোহিদির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করার সময় এ কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

জাইকার পক্ষ থেকে তাদের সহায়তায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত চলমান প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খাদ্য উপদেষ্টাকে জানানো হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খাদ্য উপদেষ্টা দেশের মানুষের খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে জানান। তিনি জাইকার সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: