বশেমুরবিপ্রবি শিক্ষকের হেনস্তা থেকে মুক্তি চান শিক্ষার্থী

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএমবি বিভাগের শিক্ষক ড. আসলামের বিরুদ্ধে শিক্ষার্থীর বাবা-মাকে বেয়াদব সহ বিভিন্ন

2024-12-11T18:02:58+00:00
2024-12-11T18:02:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
বশেমুরবিপ্রবি শিক্ষকের হেনস্তা থেকে মুক্তি চান শিক্ষার্থী
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৬:০২ পিএম 
বশেমুরবিপ্রবি শিক্ষকের হেনস্তা থেকে মুক্তি চান শিক্ষার্থী
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএমবি বিভাগের শিক্ষক ড. আসলামের বিরুদ্ধে শিক্ষার্থীর বাবা-মাকে বেয়াদব সহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ, সার্টিফিকেট নিতে দিবে না বলে হুমকি দেওয়া, নিয়মিত অপমানকরাসহ বিভিন্ন মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তার নিজ বিভাগের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী শিক্ষক কর্তৃক হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম রিমন হোসাইন ইমন। তিনি বিএমবি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (১০ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুইটি আলাদা অভিযোগপত্রে তিনি এ অভিযোগ জানান। 

অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট শিক্ষক তাকে বিভিন্ন সময় অবমাননাকর মন্তব্য করেন এবং পরীক্ষার প্রস্তুতির সময় নানা বাধা সৃষ্টি করেন। এর ফলে তার মানসিক চাপ বেড়েছে এবং পড়াশোনার ক্ষতি হচ্ছে। শিক্ষার্থী দাবি করেন, এমন আচরণ তার জন্য অপমানজনক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

ভুক্তভোগী উপাচার্য বরাবর লিখিত আবেদনে বলেন, শিক্ষকের এই আচরণে আমার পড়াশোনা এবং দৈনন্দিন জীবন বিপর্যস্ত। আমি অনতিবিলম্বে এই শিক্ষকের হেনস্তা থেকে মুক্তি চাই। 

আবেদনপত্রে তিনি তার বক্তব্যের সপক্ষে প্রমাণ হিসেবে বিভিন্ন ঘটনার উল্লেখ করেন এবং দ্রুত সমস্যার সমাধানের অনুরোধ জানান।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ড. আসলাম বলেন, ওই শিক্ষার্থীর অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। ওই শিক্ষার্থী নকলবাজ। আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করিনি যেমনটা বলা হচ্ছে। 

এ সময় গালির অডিও রেকর্ড আছে জানানো হলে তিনি বলেন, আমাকে বারবার অনৈতিক প্রস্তাব দিয়েছে। ক্লাস না করেও পরীক্ষা দিতে চেয়েছে। এসব কারণে বারবার আসায় আমি হয়তো উত্তেজিত ছিলাম।

তবে বাবা মা তুলে গালির বিষয়ে বারবার তিনি প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করেন। 

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: