ফেব্রুয়ারির মাঝামাঝিতেই কুবির দ্বিতীয় সমাবর্তন

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে হবে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দ্বিতীয় সমাবর্তন আয়োজনের লক্ষ্যে

2024-12-12T21:46:02+00:00
2024-12-12T21:46:02+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
ফেব্রুয়ারির মাঝামাঝিতেই কুবির দ্বিতীয় সমাবর্তন
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৬ পিএম 
ফেব্রুয়ারির মাঝামাঝিতেই কুবির দ্বিতীয় সমাবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে হবে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দ্বিতীয় সমাবর্তন আয়োজনের লক্ষ্যে উপাচার্য ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে গঠিত কেন্দ্রীয় কমিটি ও উপ-কমিটির সমন্বয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘নবীনবরণে ঘোষণা দিয়েছিলাম দ্বিতীয় সমাবর্তন করা হবে, এবং সেটা ২০২৫ সালের প্রথম দিকেই। জানুয়ারি বা ফেব্রুয়ারিতেই সমাবর্তনের চিন্তা করা হয়েছিলো যেহেতু মার্চ মাসে রমজানের রোজা শুরু। সমাবর্তন আয়োজনে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে, আমাদের হাতে সময়ও কম, ফেব্রুয়ারির মাঝামাঝিতে সমাবর্তন ভালোভাবে হবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ২০২০ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: