বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবি হেলাল হাফিজ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে

2024-12-14T17:30:15+00:00
2024-12-14T17:30:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবি হেলাল হাফিজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৩০ পিএম 
বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবি হেলাল হাফিজ
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকালে বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা এবং দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা হয়।

কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জানাজা শেষে শ্রদ্ধা নিবেদন করেন কবির আত্মীয়-স্বজন ও ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা। কবির জানাজায় উপস্থিত হয়ে গভীর শোক প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

কবির বড়ভাই দুলাল এ হাফিজ জানিয়েছেন, কবির মরদেহ গ্রামের বাড়ি নেত্রকোনায় নেওয়া হবে না।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে শাহবাগের সুপার হোম নামে একটি হোস্টেলে ওয়াশরুমে পড়ে মাথায় আঘাত পান হেলাল হাফিজ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/আরআই



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: