গুচ্ছ নয় ‘স্বতন্ত্র ভর্তি পরীক্ষা’ নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ (সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি-জিএসটি) ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বের হয়ে স্নাতক

2024-12-15T18:41:24+00:00
2024-12-15T18:41:24+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
গুচ্ছ নয় ‘স্বতন্ত্র ভর্তি পরীক্ষা’ নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৪১ পিএম 
গুচ্ছ নয় ‘স্বতন্ত্র ভর্তি পরীক্ষা’ নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ (সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি-জিএসটি) ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বের হয়ে স্নাতক প্রথম বর্ষে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮৩ অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

উপাচার্য বলেন, আমরা আজকে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে গুচ্ছ পদ্ধতি বাদ দিয়ে স্বতন্ত্র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী এপ্রিল মাসেই আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ভর্তি করে আসছে কুবি। গত ১১ ডিসেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: