স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, নেওয়া হয়েছে সিএমএইচ

সময়ের আলো অনলাইন

জাতীয়

মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার

2024-12-16T13:27:00+00:00
2024-12-16T13:27:00+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, নেওয়া হয়েছে সিএমএইচ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১:২৭ পিএম 
স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, নেওয়া হয়েছে সিএমএইচ
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।  এরপর সেখান থেকে তাকে  সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শায়রুল কবীর খান।

শায়রুল কবির জানান, জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথা বলার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সর্বশেষ খবর অনুযায়ী হাসপাতালে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। 

মির্জা ফখরুলের সঙ্গে গিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: