গঠিত হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন, নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ

সময়ের আলো অনলাইন

জাতীয়

জাতীয় ঐকমত্য গঠন কমিশনের চেয়ারম্যান হচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সহ-সভাপতি দায়িত্বে থাকছেন অধ্যাপক আলী রীয়াজ।সোমবার (১৬ ডিসেম্বর)

2024-12-16T17:14:44+00:00
2024-12-16T17:32:35+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
গঠিত হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন, নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৫:১৪ পিএম  আপডেট: ১৬.১২.২০২৪ ৫:৩২ পিএম
গঠিত হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন, নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য গঠন কমিশনের চেয়ারম্যান হচ্ছেন প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূস এবং সহ-সভাপতি দায়িত্বে থাকছেন অধ্যাপক আলী রীয়াজ।  

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আমি আশা করি। আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলি চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা।

এসময় জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও জানান তিনি। 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। আমার সঙ্গে এই কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রীয়াজ। কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রথম এই ছয়টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি।

সময়ের আলো/এম 



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: