এ বছর ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছুঁই ছুঁই, মৃত্যু ৫৫১ জনের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩১১ জন।

2024-12-17T19:49:28+00:00
2024-12-17T19:51:42+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছুঁই ছুঁই, মৃত্যু ৫৫১ জনের
২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৯ পিএম  আপডেট: ১৭.১২.২০২৪ ৭:৫১ পিএম
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছুঁই ছুঁই, মৃত্যু ৫৫১ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩১১ জন। এর আগের দিন সোমবার ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং ১০৭ জন আক্রান্ত হয়েছিলেন।  এই নিয়ে ডিসেম্বর মাসের ১৭ দিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৬৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮২৬  জন। এছাড়া সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৫১ জনে এবং মোট আক্রান্ত হলো ৯৯ হাজার ২৯৫ জন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন এক হাজার ৫৩৩ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি  ৬০২ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৯৩১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৮ জন,  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন  এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪৮ জন। এই নিয়ে  এ  বছরে ডেঙ্গুতে মোট ৯৭ হাজার ২১১ জন  ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।  

অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের, জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে মৃত্যু হয় ১৪ জনের, আগস্ট মাসে ডেঙ্গুতে মোট মৃত্যু ৩০ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৬ হাজার ৫’শ ২১ জন, সেপ্টেম্বর মাসে মোট আক্রান্ত হয়েছিলেন ১৮ হাজার ৯৭ জন এবং মোট মৃত্যু হয়েছিল ৮৭ জনের, অক্টোবরে মোট আক্রান্ত হয়েছিলেন ৩০ হাজার ৮৭৯ জন এবং মোট মৃত্যু হয়েছিল ১৩৫ জনের এবং নভেম্বর মাসে  মোট মৃত্যু হয়েছিল ১৭৩ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ২৯ হাজার ৬৫২ জন।

এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: