বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের গ্রন্থ সম্মাননা ২০২৪ প্রদান ও জুলাই বিপ্লবের স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে লেখকদের বই প্রকাশের গল্প বলার সুযোগও থাকবে।
আজ বেলা ৩টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে। এর মধ্যে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং ফোরামের সদস্য ও শুভাকাক্সক্ষীবৃন্দ। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জানা যায়, তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম দ্বিতীয়বারের মতো ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা ২০২৪’ প্রদানের জন্য ফোরাম সদস্যদের কাছে তিন মাস (গত সেপ্টেম্বর ২০২৪) আগে বই আহ্বান করেছে। এ ছাড়া ফোরামের সদস্যদের থেকে যারা সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত, তাদের থেকে ২৩ সালের মধ্যে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত ৩টি ফিচার/প্রতিবেদনের প্রিন্ট কপি (প্রামাণ্য অনুলিপি) পাঠাতে বলা হয়েছে।
সভাপতি মুনীরুল ইসলাম জানান, ‘সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যথাসময়ে অনুষ্ঠান শুরু হবে। আলেম লেখকদের মিলনমেলা হবে। সিনিয়র-জুনিয়র তারকা লেখকরা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে জুলাই বিপ্লবের কবিতা পাঠ, আমাদের অনন্য আয়োজন। এর মধ্য দিয়ে জুলাই এবং নতুন বাংলাদেশকে পাঠকের কাছে তুলে ধরার প্রয়াস হবে।’
প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারা দেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর মধ্যে সারা দেশের প্রায় পাঁচশ লেখক এই সংগঠনের সদস্য।
সময়ের আলো/আরএস/