নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল মাইলস্টোন কলেজ

সময়ের আলো অনলাইন

শিক্ষা

চোখধাঁধানো নানাবিধ আয়োজনের মধ্যদিয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার

2024-12-26T18:52:49+00:00
2024-12-26T18:52:49+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল মাইলস্টোন কলেজ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৬:৫২ পিএম 
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল মাইলস্টোন কলেজ
চোখধাঁধানো নানাবিধ আয়োজনের মধ্যদিয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে আয়োজন করা হয় এই মনোজ্ঞ অনুষ্ঠানের। এদিন ফুলেল শুভেচ্ছায় আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত একাদশ শ্রেণির নবীন ছাত্র-ছাত্রীদের।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার প্রাক্তন বিভাগীয় কমিশনার মো. আব্দুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষগণ, পরিচালকবৃন্দ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকগণ।

নবীনবরণ অনুষ্ঠানে জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পুরস্কার বিতরণী পর্বে পাঠ্যক্রমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে নৈপুণ্য প্রদর্শনের জন্য কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আব্দুল বারী এবং বিশেষ অতিথি কর্নেল নুরন্ নবী (অব.)। আনন্দমুখর নবীনবরণ অনুষ্ঠানের শেষাংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে ছাত্র-ছাত্রীদের একক ও দলগত গান, নৃত্য, নাটিকা, ফ্যাশন শো’র মতো নজরকাড়া পরিবেশনা সকলকে মুগ্ধ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের অন্যতম আকর্ষণ ছিল পাওয়ার ভয়েজ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়ার মনমাতানো সুরের মূর্ছনা যা বিমোহিত করে উপস্থিত সকলকে।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: