শয়তানের শ্রেণি ও কাজ

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। মানুষের কর্তব্য তার প্রধান দুশমন থেকে সবসময় সচেতন থাকা। আল্লাহ তায়ালা বলেছেন, ‘নিশ্চয় শয়তানেরা মানুষকে সৎপথ

2024-12-28T01:18:59+00:00
2024-12-28T01:18:59+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ইসলামের আলো
শয়তানের শ্রেণি ও কাজ
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১:১৮ এএম 
শয়তানের শ্রেণি ও কাজ
শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। মানুষের কর্তব্য তার প্রধান দুশমন থেকে সবসময় সচেতন থাকা। আল্লাহ তায়ালা বলেছেন, ‘নিশ্চয় শয়তানেরা মানুষকে সৎপথ থেকে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তারা সৎপথে আছে’ (সুরা জুখরুফ : ৩৬-৩৭)। মানুষকে বিপথগামী করতে ইবলিস শয়তান সদা তৎপর। উল্লেখিত আয়াতে ‘শয়তানেরা’ বলা হয়েছে। অর্থাৎ তার অনেক অনুচর রয়েছে।

আল্লামা ইবনে হাজার আসকালানী (রহ.) উল্লেখ করেছেন, শয়তানের নয়টা শ্রেণি আছে-১. ‘জালিতুন’ বাজার নিয়ন্ত্রণ করে ২. ‘ওয়াসিন’ মানুষকে আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত থাকে ৩. ‘লাকুস’ অগ্নিপূজারিদের সঙ্গে থাকে ৪. ‘আওয়ান’ শাসকদের সঙ্গে থাকে ৫. ‘হাফফাপ’ মদ্যপায়ীদের সঙ্গে থাকে ৬. ‘মুররাহ’ গান-বাজনাকারীদের সঙ্গে থাকে ৭. ‘মুসাব্বিত’ বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে ৮. ‘দাসিম’ ঘরের মানুষদের ভালো কাজ থেকে বিরত ও খারাপ কাজের আদেশ দেয় ৯. ‘ওয়ালহান’ ওজু, নামাজ ও অন্য ইবাদতে কুমন্ত্রণা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে। (আল মুনাব্বিহাত, পৃষ্ঠা : ৯১) 

সময়ের আলো/আরএস/




Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: