জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ হবে ৩১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৩১ ডিসেম্বর ছাত্র-জনতার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে। সেদিন বেলা ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এটি পাঠ করা হবে। শনিবার

2024-12-29T02:52:54+00:00
2024-12-29T02:52:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ হবে ৩১ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ২:৫২ এএম 
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ হবে ৩১ ডিসেম্বর
৩১ ডিসেম্বর ছাত্র-জনতার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে। সেদিন বেলা ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এটি পাঠ করা হবে। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই ঘোষণাপত্র কে পাঠ করবেন এবং কী কী থাকছে সেটি এখনও জানা যায়নি।

নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ৩১ ডিসেম্বর 'প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন' ঘোষণা করা হবে। এটি গণঅভ্যুত্থানের একটি দালিলিক প্রমাণ। কোটা আন্দোলন থেকে কীভাবে গণঅভ্যুত্থান হয়েছে, কেন মানুষ জীবন দিয়েছে সবকিছু উঠে আসবে। এ ছাড়া প্রোক্লেমেশন অব রিপাবলিকও ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমকে বলেন, হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিলো, কীভাবে নিল, ৯ দফা থেকে ১ দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা কী ধরনের ছিল; এসব সামগ্রিক বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সময়ের আলো/আরএস/ 




Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: