কূটনীতিতে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে বাস্তবভিত্তিক সম্পর্ক চায় বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয় অখণ্ডতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্বেকে গুরুত্ব দিচ্ছে। কূটনীতিতে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে বাস্তবভিত্তিক সম্পর্ক চায় বাংলাদেশ, যেখানে

2024-12-29T19:39:44+00:00
2024-12-29T19:39:44+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
কূটনীতিতে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে বাস্তবভিত্তিক সম্পর্ক চায় বাংলাদেশ
উপদেষ্টা মাহফুজ আলম
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৯ পিএম 
কূটনীতিতে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে বাস্তবভিত্তিক সম্পর্ক চায় বাংলাদেশ
অন্তর্বর্তী সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয় অখণ্ডতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্বেকে গুরুত্ব দিচ্ছে। কূটনীতিতে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে বাস্তবভিত্তিক সম্পর্ক চায় বাংলাদেশ, যেখানে কোনো দু:সাহস বা হঠকারিতার জায়গা হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নতুন বাংলাদেশ গঠন: অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোববার (২৯ ডিসেম্বর) এসব কথা বলেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং উপদেষ্টা মো. মাহফুজ আলম।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পরিবর্তন প্রশ্নে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়, এটা একটা লক্ষ্য আকারে ছিল। এটা খুব বেশি পরিবর্তন হয়নি। বরং আমরা চাই, সবার সঙ্গে একটা বাস্তবভিত্তিক সম্পর্ক থাকুক, বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে। যেটা বাস্তবভিত্তিক হবে, এখানে কোনো দু:সাহস, এখানে কোনো হঠকারিতার জায়গা নেই।’

আলোচনার বিষয়ে মাহফুজ আলম বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত, চায়না, মিয়ানমার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ কেমন হওয়া উচিত; এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এ পর্যায়ে এসে আমরা রাষ্ট্রের কিছু সংস্কারের প্রস্তাবনা এবং পদক্ষেপ নিয়েছি। ওগুলা আসলে কীভাবে টেকসই করা যায় এবং এই সময়ে সংস্কারগুলোকে কীভাবে দৃশ্যমান করা যায়। সেক্ষেত্রে আমাদের মতামত হিসেবে বলেছি, আমাদের একটা বিস্তৃত পরামর্শ দরকার। রাজনৈতিক দলসহ সব স্টেক হোল্ডারদের নিয়ে।’

তিনি আরও বলেন, আমাদের দরকার সবাইকে নিয়ে বাংলাদেশের একটা ঐক্যমতের দিকে এগোনো। পররাষ্ট্রনীতি নিয়ে যে ঐক্যমত এটা যেন জাতীয় জায়গা থেকে হয়, জাতীয় ঐক্যমত্য হয় এবং এটা কোনোভাবে যেন সরকার অদল-বদলের ভিত্তিতে না হয়। বরং বাস্তবতার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় যেন বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করে এবং আমরা যেন বাংলাদেশকে একটি মর্যাদাময় একটি জায়গায় পুরো দুনিয়ার কাছে উপস্থাপন করতে পারি। আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি। জনকূটনীতি, সফট পাওয়ার কীভাবে সামঞ্জস্য করা যায় বাহিরের দেশগুলোতে। কীভাবে আমরা বাংলাদেশকে তুলে ধরতে পারি, এসব বিষয়ে আলোচনা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সামর্থ্য বাড়ানো।

বিগত সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দলীয়করণ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করে উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় আগে যে জায়গায় ছিল এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের উপস্থাপন ফুটে উঠেছিল। আমরা চাই, পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে উপস্থাপন করবে। কোনো দলের হয়ে নয়, বরং বাংলাদেশকে উপস্থাপন করুক। এটাই হচ্ছে, আমাদের জন্য এখন বড় বিষয়। আমরা এখানে থাকতে চাই। ওখানে বাংলাদেশকে সামনে রাখার ক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলো এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে সবার ঐক্যমত চাই আমরা। এটাই হচ্ছে, এখন আমাদের দৃষ্টিভঙ্গি।’

তিনি আরও বলেন, রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার সেটা হলো বাস্তবতা। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা- এটা হচ্ছে আমাদের জাতীয় অখণ্ডতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্ব। আমাদের জায়গায় আমাদের কীভাবে শক্তি বুদ্ধি করা যায় সেখানে মনোযোগ দিতে চাই। কোনো রাষ্ট্র কি করল সেটার চেয়ে বড় বিষয় আমাদের সক্ষমতা বাড়ানো এবং ওখান থেকে আমাদের দরকষাকষির সক্ষমতা বাড়ানো। আমাদের নিজের সক্ষমতা বাড়াতে পারলে তাহলে বাংলাদেশের দরকষাকষির সক্ষমতা বাড়বে আন্তর্জাতিক অঙ্গনে। আর এটা আমাদের জনগণকে উপকৃত করবে।

বিগত সরকারের সময়ে এবং ৫ আগস্টের পরের হঠকারী সিদ্ধান্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, ‘গত সরকার হঠকারীর চেয়ে যেটা বেশি করেছে সেটা হচ্ছে, নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে। আর আমাদের সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, বাস্তবভিত্তিক হয়। যদি কোনো হঠকারী বা ভুল থাকে সেটা আমরা শুধরানোর চেষ্টা করব। এটা মোটামুটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি। আমরা একটা সংযম অবলম্বন করি এবং আমরা চেষ্টা করি, বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে রাখার জন্য। সুতরাং এখানে কোনো হঠকারীতার অবস্থান আর নাই।’

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: