চিলির উত্তরাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প

সময়ের আলো অনলাইন

আন্তর্জাতিক

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। তাৎক্ষণিকভাবে এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি

2025-01-03T11:11:46+00:00
2025-01-03T11:11:46+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চিলির উত্তরাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১১:১১ এএম 
চিলির উত্তরাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। তাৎক্ষণিকভাবে এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৪ কিলোমিটার (৬৪.৬২ মাইল)।

১৯৬০ সালে চিলির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ সেই ভূমিকম্পে ছয় হাজারের মতো মানুষ নিহত হয়।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: