বিশ্বে প্রথম যে দেশে নতুন বছর শুরু হয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নতুন বছরকে উদযাপন করা বিশ্বব্যাপী একটি উৎসব। যা সময়ের পরিবর্তন এবং ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে বিভিন্ন সময়ে উদযাপিত হয়।

2025-12-31T18:53:21+00:00
2025-12-31T19:28:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বে প্রথম যে দেশে নতুন বছর শুরু হয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৩ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ৭:২৮ পিএম
অস্ট্রেলিয়ার সিডনিতে নববর্ষ উদযাপন। ছবি : সংগৃহীত
নতুন বছরকে উদযাপন করা বিশ্বব্যাপী একটি উৎসব। যা সময়ের পরিবর্তন এবং ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে বিভিন্ন সময়ে উদযাপিত হয়। জানেন কি, সবার আগে কোন দেশ নতুন বছরকে বরণ করে? বিশ্বের প্রথম দেশ যারা নতুন বছরকে উদযাপন করে, তা হলো কিরিবাতি। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং ইন্টারন্যাশনাল ডেট লাইনের একদম পূর্ব দিকে অবস্থান করছে।

এই সময়ের পার্থক্যের পেছনে মূল ভূমিকা পালন করে ইন্টারন্যাশনাল ডেট লাইন। এই লাইনটি নির্ধারণ করে কোন দেশ বা অঞ্চল প্রথম এবং কোন দেশ সবার শেষে নতুন বছরকে বরণ করবে। খবর বিবিসির। 

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র কিরিবাতি। এটি হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে অবস্থান করছে। অসংখ্য প্রবাল প্রাচীর নিয়ে গঠিত দেশটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার বিস্তৃত। 

বিশ্বের প্রথম দেশ হিসেবে দ্বীপ রাষ্ট্র কিরিবাতি নতুন বছর ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে। দেশটির কিরিতিমাতি তথা ক্রিসমাস আইল্যান্ড অঞ্চলই বিশ্বের প্রথম অঞ্চল, যেখানে নতুন বছরের সূচনা হয়।

কিরিবাতি সরকার ১৯৯৫ সালে তাদের সময় অঞ্চল পরিবর্তন করে ইন্টারন্যাশনাল ডেট লাইনের পূর্বে নিয়ে যায়, ফলে তারা নতুন বছর উদযাপনকারী প্রথম দেশ হিসেবে পরিচিতি পায়। এর আগে তারা ডেট লাইনের পশ্চিম দিকে ছিল এবং সময় হিসেবে বেশ পিছিয়ে ছিল।

কিরিবাতির স্থানীয়রা নিজেদের দেশকে ‘কিরিবাস’ নামে অভিহিত করেন। দেশটি ১৯৭৯ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ সামুদ্রিক রিজার্ভও রয়েছে এই দেশে।

দেশটিতে বহু প্রবাল প্রাচীর রয়েছে, যার অনেকগুলোতেই বর্তমানে কোনো প্রাণীর বসবাস নেই। এসব প্রবাল প্রাচীরের বড় একটি অংশ নিম্নাঞ্চলে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।


কিরিবাতির মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ১৬ হাজার। ভৌগোলিকভাবে হাওয়াইয়ের প্রায় সরাসরি দক্ষিণে অবস্থান করলেও, আন্তর্জাতিক সময়রেখার কারণে কিরিবাতি হাওয়াইয়ের একদিন আগেই নতুন বছর উদযাপন করে।

প্রতিবছরের মতো এবারও নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সাক্ষী হয়ে বিশ্বের নজর কাড়ে কিরিবাতির কিরিতিমাতি অঞ্চল।

অন্যদিকে নতুন বছরকে সবার শেষে উদযাপন করে আমেরিকার বেকার দ্বীপ এবং হাওল্যান্ড দ্বীপ। এই দ্বীপগুলো প্রশান্ত মহাসাগরের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত এবং ইন্টারন্যাশনাল ডেট লাইনের ঠিক পশ্চিমে। ফলে তারা পৃথিবীর অন্য সব অঞ্চল থেকে ২৬ ঘণ্টা পরে নতুন বছর উদযাপন করে। এই দ্বীপগুলো জনমানবশূন্য, ফলে প্রকৃতপক্ষে সবার শেষে নতুন বছর উদযাপিত হয় হাওয়াই দ্বীপপুঞ্জে, যা বেকার দ্বীপের কাছাকাছি এবং বাসযোগ্য।

কেন এমন হয়?

এই পার্থক্যের কারণ হলো ইন্টারন্যাশনাল ডেট লাইন। একটি কাল্পনিক রেখা। এটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে অতিক্রম করেছে। এই রেখার পূর্ব দিকে নতুন তারিখ শুরু হয় এবং পশ্চিম দিকে পুরোনো তারিখ থাকে।

এর ফলে পৃথিবী গোলাকার হওয়ার কারণে সূর্যের আলো ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন সময়ে পৌঁছায়। আন্তর্জাতিক সময়ের মান হিসেবে গ্রিনিচ মিন টাইম (জিএমটি) এবং কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম ব্যবহার করা হয়, যা সময়ের হিসাব রাখে। ইন্টারন্যাশনাল ডেট লাইন মূলত জিএমটি-কে ভিত্তি করে গঠন করা হয়েছে। এই হিসাবে কিরিবাতিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময় ২০২৬ সালের ১ জানুয়ারি, মধ্যরাত ২টা ৪৫ মিনিট। 

নতুন বছর উদযাপনের এই বৈচিত্র্য পৃথিবীর ভৌগোলিক অবস্থান এবং সময় ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। ইন্টারন্যাশনাল ডেট লাইনের অবস্থান এই প্রক্রিয়ার মূল কারণ। কিরিবাতি প্রথম এবং বেকার দ্বীপ সবার শেষে নতুন বছরকে বরণ করে নেয়, যা আমাদের গ্রহের সময়-ভিত্তিক বৈচিত্র্যকে প্রতিফলিত করে। নতুন বছরের প্রথম সূর্যের আলো দেখে যে দেশ আনন্দে মেতে ওঠে, আর সবার শেষে যে স্থান আলোয় ভরে ওঠে-এই দুটি দৃশ্যই সময়ের অদ্ভুত সৌন্দর্য তুলে ধরে।

সমেয়র আলো/এসকে/ 


  বিষয়:   বিশ্বে প্রথম  নতুন বছর  কিরিবাতি  ইন্টারন্যাশনাল ডেট লাইন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: