খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম

2025-12-31T17:03:53+00:00
2025-12-31T17:04:51+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:০৩ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ৫:০৪ পিএম
খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি তাদের এ সাক্ষাৎকারকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে অভিহিত করেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখ লাখ মানুষ। খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন। এরমধ্যে আছেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তারা দুজন খালেদা জিয়ার বাসভবনে শোক প্রকাশ করতে যান। সেখানেই দেখা হয় তাদের।

Advertisement
চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ নিয়ে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। ওই সংঘর্ষের পর দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এ প্রথমবার সরাসরি বৈঠক হলো। 

পাকিস্তানি সাংবাদিক আনাস মল্লিক মাইক্রো ব্লগিং সাইট এক্সে দাবি করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের স্পিকারের কাছে হেঁটে যান। এরপর তাদের দুজনের মধ্যে কথা হয়।

গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এই হামলার পেছনে পাকিস্তান জড়িত এমন অভিযোগ তুলে ৭ মে ভোরে পাকিস্তানে প্রথম মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা মিসাইল ও বিমান হামলা শুরু করে। টানা চারদিন এমন হামলা পাল্টা হামলা চলে। যদিও সংঘর্ষ হয়েছে মাত্র চারদিন। কিন্তু এসব হামলার তীব্রতা ছিল ব্যাপক।

/এমএইচআর 
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: