শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ

সময়ের আলো অনলাইন

আন্তর্জাতিক

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন থেকে ভারতের রাজধানী

2025-02-16T19:43:20+00:00
2025-02-16T19:48:24+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৩ পিএম  আপডেট: ১৬.০২.২০২৫ ৭:৪৮ পিএম
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ
ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন থেকে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন তিনি। এর মধ্যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে নোট ভার্বাল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হয়েছে। তবে এখনও জবাব দেয়নি দিল্লি। হাসিনাকে ভারতীয় সরকার ফেরত দিতে ‘অনীহা’ দেখালেও দেশটির উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ চান তাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য নেশন’ জরিপে উঠে এসেছে এমন তথ্য। এতে প্রশ্ন করা হয়—‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?’

জবাবে উত্তরপূর্বাঞ্চলের ২৩ শতাংশ মানুষ বলেছেন, হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল, তিনি ভারতের মিত্র ছিলেন। আর পুরো ভারতের ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।


তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ। 

অপরদিকে হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক- এটি চান পুরো ভারতের ২১ দশমিক ১ শতাংশ মানুষ।

এছাড়া পুরো ভারতের আরও ২৯ শতাংশ মানুষ চান হাসিনা যেন আর ভারতে না থাকেন। তবে তারা চান হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়। 

অপরদিকে এটির পক্ষে মত দিয়েছেন উত্তরপূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষ




  বিষয়:   শেখ হাসিনা  বাংলাদেশ  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: