বাদুড়ের দেহে মিলল নতুন করোনাভাইরাস

সময়ের আলো অনলাইন

আন্তর্জাতিক

চীনের উহান ইনস্টিউট অব ভাইরোলজির গবেষকরা বাদুড়ের দেহে নতুন একটি করোনাভাইরাস আবিষ্কার করেছেন। তবে এখনও মানবদেহে এই ভাইরাস শনাক্ত হয়নি।

2025-02-22T11:10:23+00:00
2025-02-22T14:45:55+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বাদুড়ের দেহে মিলল নতুন করোনাভাইরাস
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১০ এএম  আপডেট: ২২.০২.২০২৫ ২:৪৫ পিএম
বাদুড়ের দেহে মিলল নতুন করোনাভাইরাস
চীনের উহান ইনস্টিউট অব ভাইরোলজির গবেষকরা বাদুড়ের দেহে নতুন একটি করোনাভাইরাস আবিষ্কার করেছেন। তবে এখনও মানবদেহে এই ভাইরাস শনাক্ত হয়নি। বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেলে গত মঙ্গলবার এ আবিষ্কারের তথ্য জানানো হয়। সূত্র: এনডিটিভি
 
গবেষণায় বলা হয়েছে, বাদুড়ের দেহে পাওয়া এইচকেইউফাইভ-কোভ-টু নামের নতুন ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। 

উহান ইনস্টিউট অব ভাইরোলজি বাদুড়ের দেহে করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য পরিচিত। কোভিড-১৯ মহামারির শুরু দিকে এই ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়টি অস্বীকার করে চীন। ২০২৩ সালে আমেরিকা উহানের ল্যাবটির জন্য সহায়তা স্থগিত করে দেয়। 

গবেষকরা বলছেন, এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে। এর সঙ্গে করোনাভাইরাস গোত্রীয় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসের মিল রয়েছে।  


২০১২ সালে সৌদি আরবে মার্স ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত বছর পর্যন্ত মার্স ভাইরাসে ২ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৬ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে।

চলতি বছরের শুরুতে চীনে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়েও শঙ্কা তৈরি হয়। পরে বিশেষজ্ঞরা জানান, এটি একটি সাধারণ ভাইরাস। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

২০১৯ সালের শেষ দিকে চীন থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস (কোভিড-১৯)। এতে বিশ্বের ৭০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়।


  বিষয়:   করোনা ভাইরাস  চীন  ভাইরাস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: