গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই

2025-03-11T09:44:58+00:00
2025-03-11T09:44:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৯:৪৪ এএম 
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজার চিত্র। ফাইল ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে। ঘটছে হতাহতের ঘটনাও।

এদিকে সর্বশেষ প্রাণহানির ঘটনায় অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৪৬০ ছাড়িয়ে গেছে। গতকাল সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৪৬৭ জনে পৌঁছেছে বলে  জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত ২৪ ঘণ্টায় গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ৫ জনের লাশ উদ্ধার করেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। এছাড়া ইসরায়েলি আক্রমণে আরও ১৬ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১১ হাজার ৯১৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

প্রসঙ্গত, গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। বর্তমানে এই যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের চুক্তি অথবা চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘায়ীত করার প্রচেষ্টায় আলোচনা চলছে। 



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: