৯ মাস পর পৃথিবীতে ফিরছেন দুই নভোচারী

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ৮ দিনের বিশেষ সফরে গিয়ে আটকা পড়া দুই নভোচারী অবশেষে পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তাদেরকে আনতে

2025-03-17T11:49:58+00:00
2025-03-17T12:03:25+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
৯ মাস পর পৃথিবীতে ফিরছেন দুই নভোচারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১১:৪৯ এএম  আপডেট: ১৭.০৩.২০২৫ ১২:০৩ পিএম  (ভিজিট : ৪২৪)
মহাকাশে আটকে পড়া সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ৮ দিনের বিশেষ সফরে গিয়ে আটকা পড়া দুই নভোচারী অবশেষে পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তাদেরকে আনতে এরই মধ্যে মহাকাশ স্টেশনে পৌঁছেছে নতুন আরেকটি স্পেসএক্স ক্যাপসুল।

রোববার (১৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মহাকাশে আটকে পড়া মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে স্পেসএক্স।

প্রতিবেদনে বলা হয়, মহাকাশে দীর্ঘদিন অবস্থানের পর অবশেষে পৃথিবীতে ফেরার সুযোগ পেতে যাচ্ছেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। এই সফল অভিযানের মাধ্যমে স্পেসএক্সের সক্ষমতা আরও একবার প্রমাণিত হবে বলে আশা করা হচ্ছে। নভোচারীদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বিশ্বজুড়ে বিজ্ঞান মহলে চলছে উৎকণ্ঠা ও প্রত্যাশার অপেক্ষা।

নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ বলেন, এই সপ্তাহের শেষের দিকে মহাকাশচারীরা পৃথিবীতে তাদের যাত্রা শুরু করবেন। তারা দুর্দান্ত কাজ করেছেন এবং আমরা তাদের ফিরিয়ে আনতে পেরে আনন্দিত।

আন্তর্জাতিক সময় ৫টা ৪৫ মিনিটে নতুন স্পেসএক্স ক্রু ড্রাগন আইএসএসের সাথে ডক করছে এবং একটি হ্যাচ খুলছে। এসময় নভোচারীরা শূন্য মাধ্যাকর্ষণে তাদের প্রতিপক্ষদের আলিঙ্গন করতে দেখা গেছে।


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: