গাজায় খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের অব্যাহত অবরোধের ফলে ফিলিস্তিনের গাজায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এরইমধ্যে অবরোধের ১৯ দিনে প্রবেশের সাথে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের

2025-03-20T17:46:10+00:00
2025-03-20T17:46:10+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজায় খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫:৪৬ পিএম 
দক্ষিণ গাজার খান ইউনিসের এক সবজি বিক্রেতা। ছবি: সংগৃহীত
ইসরায়েলের অব্যাহত অবরোধের ফলে ফিলিস্তিনের গাজায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এরইমধ্যে অবরোধের ১৯ দিনে প্রবেশের সাথে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও আকাশচুম্বী হয়ে উঠেছে। যা সাধারণ ফিলিস্তিনিদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সহায়তা বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অভাবও দেখা দিয়েছে। পবিত্র রমজান মাসে এমন সংকটের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে।

রাফার বাসিন্দা আহমেদ আল-শায়ের বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলে এখন আটা, রান্নার তেল ও চিনি স্বাভাবিক দামের চেয়ে পাঁচ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। 


তিনি ওয়াফা সংবাদ সংস্থাকে জানান, এক কেজি চিনি এখন ৩৫ শেকেল, যা বাংলাদেশি ১১শ ৬০ টাকা প্রায়, এক লিটার রান্নার তেল ২৫ শেকেল বা প্রায় ৮৯৫ টাকা দামে বিক্রি হচ্ছে। 

অন্য এক বাসিন্দা মোহাম্মদ কাল্লাব জানান, এক লিটার গ্যাসের দাম এখন ১২০ শেকেল বা ৩ হাজার ৯৭২ টাকা।



  বিষয়:   গাজা  ইসরায়েল  অবরোধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: